ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

১৮ মে ২০২৬, ০৫:৫২ PM
কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন

কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন © সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, কেবল এমপি ও মন্ত্রীত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা কেবলই ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষেই আমরা অটল-অবিচল থাকব। আগামীতেও এর ভিত্তিতে জোট হতে পারে।

জুলাই সনদের ব্যাপারে তিনি বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ওপরে আস্থা রাখতে চাই।

নির্বাচন-পরবর্তী কাজের ব্যাপারে তিনি আরও বলেন, নির্বাচনের পরে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। দলের ভেতরে নানা সংস্কার চলছে। প্রশিক্ষণের কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে গোলামীর চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবি করেন পীর সাহেব চরমোনাই।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বিজেপি যা করছে তা কোনো সভ্য রাষ্ট্র করতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবি মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতেই হবে।

সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬
অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬