সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি

০৫ মে ২০২৬, ০৫:৩৮ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ০৫:৪০ PM
 সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

তিনি বলেছেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে— এ বছরের মধ্যে স্থানীয় নির্বাচন দেওয়া সম্ভব নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও একই কথা বলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে, তারা নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নিতে চায়।

তিনি বলেন, বর্তমানে উপজেলা পর্যায়ে কোনো নির্বাচিত চেয়ারম্যান নেই। তারা আবার ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা শুনছি তারা জেলা পরিষদ বিলুপ্ত করার চিন্তা করছে। জনগণের অধিকার কুক্ষিগত করে অপশাসন কায়েমের চেষ্টা করলে তা তাদের জন্য হিতে বিপরীত হবে।

তিনি আরও বলেন, তারা ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন প্রশাসনে পরাজিত ও অযোগ্য নেতাকর্মীদের বসিয়ে দিয়েছে। এসব প্রতিষ্ঠানকে তারা লুটপাট ও চাঁদাবাজির খাতে পরিণত করার চেষ্টা করছে।

এনসিপির এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে তারা বলেছিল দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। এখন তারা সরকার গঠন করেছে— তাহলে কি মানুষের সেবার প্রয়োজন নেই? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে।

এই বছরের মধ্যে দ্রুত সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তারা বিরোধীদলকে রাজপথে নামতে বাধ্য করবে। আর আমরা যখন রাজপথে নামি, তখন বলা হয় আমরা সরকারকে অস্থিতিশীল করতে চাই। আমরা বলতে চাই— আমাদের যেন রাজপথে নামতে না হয়, সে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা গ্রহণযোগ্য নয় জানিয়ে তিনি বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পৌর নির্বাচনের আয়োজন দেখতে চাই। সেই অনুযায়ী নির্বাচন কমিশন ও স্থানীয় সরকারকে প্রস্তুতি নিতে হবে।

সংশোধিত হচ্ছে এমপিও নীতিমালা, আসছে পাঁচ পরিবর্তন
  • ০৪ নভেম্বর ২০২৬
এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা
  • ০৪ নভেম্বর ২০২৬
পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে নতুন মনিটরিং নীতিমালা
  • ০৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950