বিএনপির শ্রমিক সমাবেশে বিপুল জনসমাগম, যোগ দেবেন প্রধানমন্ত্রী

০১ মে ২০২৬, ০২:২০ PM
দলে দলে শ্রমিক ও নেতাকর্মী আসতে শুরু করেছে

দলে দলে শ্রমিক ও নেতাকর্মী আসতে শুরু করেছে © সংগৃহীত

মহান মে দিবসের শ্রমিক সমাবেশের জন্য প্রস্তুত বিএনপির কেন্দ্রীয় সদর দফতর এলাকা রাজধানীর নয়া পল্টন। বেলা আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে সমাবেশে যোগ দিতে দলে দলে শ্রমিক ও নেতাকর্মী আসতে শুরু করেছে।

আজ শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এই মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুযোর্গপূর্ণ আবহাওয়া… তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে।

তিনি বলেন, এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেজন্যই এই সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা প্রত্যাশা করছি, মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে স্মরণকালের মানুষের সমাগম ঘটবে।

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

এই সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কল-কারখানা থেকেও শ্রমিকরা ঢাকায় আসছেন জানিয়ে আনোয়ার হোসেইন বলেন, বেলা আড়াইটায় আমরা সমাবেশের কার্যক্রম শুরু করব।  গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।  
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে। 

আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক। দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরে এই প্রথম শ্রমিক সমাবেশে তারেক রহমান অংশ নিচ্ছেন। গত বছর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন।

শ্রমিক সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই মাথায় লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা।

সকালে নয়াপল্টনের সড়কে প্রবল বৃষ্টিতে পানি জমে ছিল। তবে দুপুরের মধ্যে পানি নেমে গেছে। সরকারী দল বিএনপির এই  শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বাইরে থেকে  বাস, ট্রাক, পিকআপ, ভ্যানে করে প্রচুর নেতাকর্মী আসছেন। এসব বাহন রাজধানীর বিভিন্ন সড়কে সারি এবং এলোপাতাড়ি রাখা হয়েছে। সেই কারণে ইতোমধ্যেই বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। যা সমাবেশ শুরু হলে তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081