আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের

২৮ জুন ২০১৯, ১০:১৫ AM

© সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের মনোনয়ন ফরম বিতরণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ শর্তে আগামীকাল শনিবার পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন সংগঠনের বিক্ষুব্ধ নেতারা।বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের  পর এ সিদ্ধান্ত নেয়ার কথা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান ক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলে এ বৈঠক।

নতুন কমিটি গঠন কেন্দ্র করে ছাত্রদলের বিলুপ্ত কমিটির ক্ষুব্ধ নেতাদের কাছ থেকে শনিবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। জবাবে ক্ষুব্ধ নেতারা বলেন, সে ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের জন্য ফরম বিতরণ ওই দিন পর্যন্ত বন্ধ রাখতে হবে। তাদের এ দাবি মেনে নেয়ায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, ‘আমাদের আজ ও আগামীকালের প্রোগ্রাম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। কারণ শনিবার পর্যন্ত ফরম বিতরণ স্থগিত করা হয়েছে।’

জানা গেছে, বৈঠকে বিএনপি নেতারা বিক্ষুব্ধ ছাত্রনেতাদের কাছে তাদের দাবি-দাওয়া জানতে চান। এ সময় তাদের আগের তিনটি দাবির সঙ্গে নতুন করে দলের সিন্ডিকেট ভাঙার দাবি তোলেন। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- কমিটি গঠনে বয়সের সীমা না রাখা, আগামী জানুয়ারি পর্যন্ত ৬ মাসের স্বল্পকালীন এবং পরের কমিটিও এক বছর মেয়াদে গঠন করতে হবে।

তাদের দাবিগুলো কাল শনিবার স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। এজন্য তাদের দুদিন সময় দিতে হবে।

এর আগে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনে ২০০০ সালের মধ্যে এসএসসি পাসের বয়সসীমা বেঁধে দেয়ায় ছাত্রদলের সৃষ্ট সংকট সমাধানে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিকে দায়িত্ব দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব পাওয়ায় দলের দুই নেতা মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রদলের ক্ষুব্ধ নেতাদের সঙ্গে নানা মাধ্যমে কথা বলেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬