স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় অনুষ্ঠান বর্জন বিএনপির

২৬ মার্চ ২০২৬, ১১:০৫ AM
 বিএনপির অনুষ্ঠান বর্জন

বিএনপির অনুষ্ঠান বর্জন © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বক্তব্যে উল্লেখ না করার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দিবসের কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ খাদিজা আক্তার। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা থেকে বিরত থাকেন বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গও বক্তব্যে এড়িয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জন করে সভাস্থল ত্যাগ করেন। তাদের মতে, ‘একজন সরকারি কর্মকর্তার বক্তব্যে ইতিহাসের একটি অংশ উপেক্ষিত হওয়ায়’ তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগ: বিএনপি
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9