ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম

২২ মার্চ ২০২৬, ০৮:২১ PM
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান কথা বলছেন

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান কথা বলছেন © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভের প্রতিবাদে ক্ষোভ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। আজ রবিবার (২২ মার্চ) সকালে ঈদের ছুটির মধ্যে রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ব্যানারসহ বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের নেতারা। এ সময় খুনি ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়।

রাতে শাহবাগ থানা পুলিশের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদের আমেজ ও আনন্দের মধ্যেও রাজনৈতিক ষড়যন্ত্র থেমে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করেছে। অথচ আট-নয় ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা পুলিশকে স্পষ্ট জানিয়েছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অপতৎপরতায় জড়িতদের গ্রেফতার করতে হবে।

জাহিদ আহসান অভিযোগ করে বলেন, ছাত্রলীগের খুনের রাজনীতির সঙ্গে জড়িত নেতারা বর্তমানে বিভিন্ন আইনি ফাঁকফোকরে জামিন পাচ্ছে। তিনি একে ‘সিস্টেমের বড় সমস্যা’ হিসেবে চিহ্নিত করে বলেন, ঢাবি প্রক্টর আমাদের জানিয়েছেন যারা মিছিলে ছিল তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বরং মহানগরের ছাত্রলীগ। যদি তারা বহিরাগত হয়, তবে কেন তাদের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেয়া হলো? ঢাবি প্রশাসন ও ডাকসুর নীরবতা আমাদের হতাশ করেছে।
 
হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্রশক্তি সভাপতি বলেন, আওয়ামী লীগের ৫৪ বছরের ইতিহাস কেবলই নির্যাতন ও নিপীড়নের। শেখ মুজিব ও হাসিনার উত্তরসূরিদের বাংলাদেশে আর কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে দেয়া হবে হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মবসহ বিভিন্ন ইস্যুতে কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগকে নিয়ে এখন পর্যন্ত কোনো কঠোর বার্তা দেননি। তাদের গ্রেফতার করা পুলিশের দায়িত্ব, আমাদের নয়। তবে জুলাই আন্দোলনে আমরা যেভাবে পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছি, প্রয়োজনে আবারও রাজপথে নামব।

জাহিদ আহসান জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা রমজান মাসে ইফতারসহ বিভিন্ন অজুহাতে একত্রিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। তারা ফিরে এলে ছাত্র-জনতার ওপর আবারও হত্যাকাণ্ড চালাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। শাহবাগ থানার ওসির বরাত দিয়ে তিনি জানান, পুলিশ অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে বলে আশ্বাস দিয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না এবং রাজপথে যে কোনো ফ্যাসিবাদী তৎপরতা প্রতিহত করা হবে।

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি বামপ…
  • ১৪ মে ২০২৬
পাহাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতা…
  • ১৪ মে ২০২৬
ঢাবিতে ভর্তি হতে গিয়ে কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্…
  • ১৪ মে ২০২৬
তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬