সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ PM , আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৭:৪৬ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা বলেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা বলেছেন © সংগৃহীত

সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে বিগত সময়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিগ্রিধারী বেকার সৃষ্টি আর নয়। কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে আগামীতে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।

আজ রবিবার  (২২ মার্চ) দুপুরে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে এ সময় তিনি বলেছেন, সবার মাস্টার্স ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই। যারা শিক্ষকতা ও বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের জন্য অবদান রাখবে তারাই উচ্চশিক্ষা গ্রহণ করবে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ভোকেশনাল ট্রেডের পছন্দনীয় যে কোনো একটি বিষয়ে ট্রেনিং নিতে হবে, কারিগরি শিক্ষা নিতে হবে।

মন্ত্রী বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাতে নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে সরকার। খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে।

তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬