জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলীগ নেতার

২২ মার্চ ২০২৬, ০৩:৪২ PM
 ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা © টিডিসি ফটো

সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের এক নেতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছেন।

জানা গেছে, জুলাই মাসের মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে ধারাবাহিকভাবে পোস্ট ও পোস্টার শেয়ার করছেন। নিজেকে মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়েও মত প্রকাশ করছেন।

উল্লেখ্য, তিনি সাবেক এমপি ব্যারিস্টার সুমন-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তার ছবি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে ২ নম্বর চৌমুহনী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির প্রভাবশালী প্রার্থী মাহবুবুর রহমান সোহাগ-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন।

সামাজিক মাধ্যমে ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। স্থানীয় রাজনৈতিক মহলে তার এই ক্রিয়াশীলতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতার বাড়ি চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের ছেলে।

নিজের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। মানুষের কল্যাণে রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আমার আদর্শ।”
অন্যদিকে, উপজেলা বিএনপির কয়েকজন নেতা মনে করছেন, এই মুহূর্তে তার অতিরিক্ত সক্রিয়তা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তারা আশা করছেন, কিছুটা নীরব থাকা তার জন্য ভালো হবে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬