সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই: নাহিদ

২১ মার্চ ২০২৬, ০৬:৫২ PM
এনসিপি আহ্বায়ক হুইপ নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক হুইপ নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনও সুযোগ নেই। সরকার সংবিধান সংস্কার পরিষদের গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। 

আজ শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে। এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

তিনি বলেন, একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা জন্য একমাস যথেষ্ট সময় নয়। তাদের আরও পর্যবেক্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ সরকার দ্রুততার সঙ্গে করেছে। এগুলো অবশ্যই ইতিবাচক। আমরা তাদের গতিবিধি আরও লক্ষ্য করতে চাই।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬