রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে, কোনো বিকল্প নেই: নাসীরুদ্দীন 

২১ মার্চ ২০২৬, ০৫:৩৩ PM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৫:৩৫ PM
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কোনো ধরনের গড়িমসি না করে দ্রুত রাষ্ট্রপতির অভিশংসন জরুরি। তাকে অপসারণ করতেই হবে—এ ক্ষেত্রে সরকারের কোনো বিকল্প নেই। আজ শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, দের বিরুদ্ধে সহিংসতা ও হত্যার অভিযোগ রয়েছে, তাদের এখানে উপস্থিতি আমাদের জন্য লজ্জাজনক। মুসল্লিরাও এর প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আমাদের আন্দোলনে যেতে হবে। আমরা কিছুদিন ধৈর্য ধরছি, কিন্তু প্রয়োজনে রাজপথে নামতে বাধ্য হবো।

শহীদ হাদিকে স্মরণ করে তিনি বলেন, আমাদের অনেক শহীদ ভাইকে আজ খুব মনে পড়ছে। বিশেষ করে শহীদ উসমান হাদি—তিনি বেঁচে থাকলে হয়তো আজ জনপ্রতিনিধি হতেন। তাকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ পড়তে পারলে আমাদের ভালো লাগতো। আমরা আজ ঈদের নামাজ পড়ে শপথ নিতে পারি—শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। যারা তাদের হত্যা করেছে, নির্যাতন চালিয়েছে—তাদের বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬