জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন

২১ মার্চ ২০২৬, ০৮:১০ AM
জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী © ফাইল ছবি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ঈদকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাদের তৎপরতাও বেড়েছে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের জনগণের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। একই দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন মিন্টো রোডে অনুষ্ঠিত হবে। 

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতারাও নিজ নিজ এলাকায় ঈদ উদযাপনের পরিকল্পনা করেছেন।

দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ঢাকায় ঈদ উদযাপন করবেন। নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ি উপজেলার নিজ গ্রামে এবং নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায় ঈদ পালন করবেন।

এছাড়া সাবেক সংসদ সদস্য মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেলদের মধ্যে মাওলানা এটিএম মা’ছুম কুমিল্লার লাকসামে, মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, ড. হামিদুর রহমান আযাদ ঢাকায় এবং মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদ পালন করবেন। অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে ঈদ করবেন।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে এহসানুল মাহবুব জুবায়ের সিলেটে, মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরে এবং আবদুর রব ঢাকায় ঈদ উদযাপন করবেন।

এছাড়া সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন ঢাকায়, অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়ায়, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাতক্ষীরায় নিজ গ্রামে ঈদ পালন করবেন।

ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে, উত্তর মহানগরের আমির সেলিম উদ্দিন ঢাকায়, ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালীর বাউফলে এবং ড. রেজাউল করিম লক্ষ্মীপুরের নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬