জুলাই যোদ্ধা শহীদ তারিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা রিংকু

২০ মার্চ ২০২৬, ০৫:০৪ PM
জুলাই যোদ্ধা শহীদ তারিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা রিংকু

জুলাই যোদ্ধা শহীদ তারিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা রিংকু © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যুবদল কর্মী তারিকের পরিবারের সাথে ঈদ পূর্ববর্তী সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকু। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ তারেকের পরিবারে ঈদ উপহার প্রদান করা হয়। 

আজ শুক্রবার (২০ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পূর্ববর্তী সাক্ষাৎ করেন তিনি। পরিবারের সাথে সাক্ষাৎ শেষে শহীদ তারেকের কবর জিয়ারত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ মবিন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিমনুর রহমান সহ ইউনিয়ন যুবদলের সেক্রেটারি সাব্বির হোসেন, ছাত্রনেতা সোহেল রানা, শোয়েব আক্তার সহ আরো অনেকে। 

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। যারা এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ গড়তে পারি। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারিকের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬