সোহেল তাজ পরিবারের সমস্যা কী— জানতে চান নাজমুল

২০ জুন ২০১৯, ০৮:০৬ PM

© ফাইল ফটো

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের সমালোচনা করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দীক নাজমুল আলম। সোহেল তাজের ভাগনে অপহরণের পর থেকে তিনি তার একাউন্ট থেকে ফেসবুক লাইভের মাধ্যমে পুরো ঘটনার আপডেট দিতেন। নাজমুল আলম এ বিষয়টিই নিয়েই তার দেয়া ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজের পরিবারের সমস্যা জানতে চেয়েছেন।

নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগনে সৌরভকে উদ্ধার করেছে পুলিশ। বৃহ্স্পতিবার ভোরে ময়মনসিংহের তারাকান্দা থেকে তাকে উদ্ধার করা হয়।

নাজমুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “সোহেল তাজ চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। তাঁর আপন বোন সিমিন হোসেন রিমিও বর্তমানে এমপি। সংসদ অধিবেশনেও যাচ্ছেন। চাইলেই প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু ফেসবুক লাইভে বার বার এসে কেন এসব করছেন বুঝতে পারছিনা।

আমার খুব জানতে ইচ্ছে করে এবং ওনাদের সমস্যাটা কি বুঝতে পারছিনা। নিজে পদত্যাগ করলেন। ওনার বাবা তাজউদ্দীন আহমেদও বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। তার চাচা আফসার উদ্দিনও শেখ হাসিনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। ওনার মা জোহরা তাজউদ্দীনও গণফোরামের যাই যাই করছিলেন। এবং শারমিন আহমেদও বঙ্গবন্ধুকে বিতর্কিত করে বই লিখেছেন। সিমিন হোসেন রিমি এমপিও প্রথম আলোতে এই রকম অনেক কলাম লিখেছেন।

অথচ বঙ্গবন্ধু কন্যা ওনাদেরকে সবসময়ও সম্মান করে যাচ্ছেন।”

নাজমুল আলম তার লেখার শেষে পুরো লেখা পড়ে বুঝে তারপর মন্তব্য করার জন্য বলেছেন।

জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬
মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এক ধরনের কোটা পদ্ধতি: ড.…
  • ১২ আগস্ট ২০২৬