তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়ে দৌড়ে সালাম রাকিবের, যা বললেন সারজিস আলম

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ PM
তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়ে দৌড়ে সালাম ছাত্রদল সভাপতি রাকিবের

তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়ে দৌড়ে সালাম ছাত্রদল সভাপতি রাকিবের © টিডিসি সম্পাদিত

অমর একুশে বইমেলা উদ্বোধন করতে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তার গাড়িবহর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশের আগেই তাকে স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, দোয়েল চত্বর হয়ে গাড়িবহর বাংলা একাডেমির সামনের রাস্তায় প্রবেশের পরপরই তাকে স্বাগত জানানোর একপর্যায়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দৌড়ে দৌড়ে গাড়িতে থাকা তারেক রহমানকে সালাম দিতে দেখা যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।

এদিকে, ‘তারেক রহমানের গাড়ির পেছনে রাকিব ভাইয়ের দৌড় আমাদের কষ্ট দেয়’- বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সম্বন্বয়ক সারজিস আলম। আজ সন্ধ্যায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, আমাদের ছাত্রদলের দুঃসময়ের সহযোদ্ধা, তাদের (ছাত্রদলের) মতে গণঅভ্যুত্থানে একটি অঞ্চলের সেক্টর কমান্ডার আমাদের রাকিব ভাই। রাকিব ভাইকে দেখলাম আওয়ামী কালচারের মতো সেসময়ের ছাত্ররাজনীতি যেভাবে হয়েছিল, তিনি তারেক রহমানের গাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছেন। ....এটা আমাদেরকে কষ্ট দেয়।

তিনি আরও বলেন, তার নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা রয়েছে, তিনি যদি এভাবে নেতার পেছনে দৌড়ায় .... এই কালচারতো আমরা আওয়ামী লীগের সময়েও এভাবে দৌড়াতে দেখি নাই।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬