মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ বললেন নাহিদ

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি ফটো

ড. খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগদানকে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শপথের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাহিদ। 

নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মন্ত্রী হলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এতে প্রমাণ হবে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বিএনপির সামলোচনা করে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনআকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এটা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করাই নয়, এর মধ্য দিয়ে আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে। সংবিধান বাস্তবায়ন আদেশে উল্লেখ রয়েছে—গণভোটে ‘হ্যাঁ’ ভোটে রায় এলে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। বিএনপি যে ব্যাখ্যা দিচ্ছে তা গ্রহণযোগ্য নয়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬