সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল এনসিপি এমপিরা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ PM
শপথ নিচ্ছেন এনসিপির এমপিরা

শপথ নিচ্ছেন এনসিপির এমপিরা © টিডিসি ফটো

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আজ মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত প্রতিনিধিরা। বেলা দেড়টার কিছু আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়। এনসিপির সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের অব্যবহিত পরেই তারা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর বিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন । উল্লেখ্য যে, এই আদেশের ৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর একই অনুষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিদের পরিষদ-সদস্য হিসেবে আলাদাভাবে শপথ নেওয়া বাধ্যতামূলক । এর আগে এনসিপি সূত্র জানিয়েছিল যে, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় তারা হয়তো শপথ গ্রহণ করবেন না; তবে শেষ পর্যন্ত তারা উভয় শপথই সম্পন্ন করেন।

এর আগে আজ দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরাও একইভাবে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ গ্রহণ করেছেন। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা । এনসিপি এবার জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে মোট ৬টি আসনে জয়লাভ করেছে।

ট্যাগ: এনসিপি
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9