মুক্তি পেতে যাচ্ছেন খালেদা জিয়া!

১৮ জুন ২০১৯, ০৪:৩২ PM

© সংগৃহীত

আর মাত্র দু'টি মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন খালেদা জিয়া। এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে করা মানহানির পৃথক দুই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে জামিন দেয়া হয়েছে। হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন সিনিয়র এই আইনজীবী।

মওদুদ বলেন, আর দুটি মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন খালেদা জিয়া। একটা হলো- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা আরেকটা- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা। জিয়া চ্যারিটেবল মামলায়ও জামিন আবেদন করা হয়েছে। ওই মামলায় নথি আসতে আর ১২দিন বাকি আছে। আশা করি ১২ দিন পর ওই মামলায় তার জামিন শুনানি হবে।

খালেদা জিয়াকে দুই মামলায় আজ ছয় মাসের জামিনআবেদন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

আদালতে আজ খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, নওশাত জমির, একেএম এহসানুর রহমান, মীর হেলাল উদ্দিন ও ফাইয়াজ জিবরান প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

সোমবার (১৭জুন) ওই দুই মামলায় করা জামিন আবেদনের শুনানি শেষে খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছিলেন হাইকোর্ট। মামলা দুটি ঢাকা মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে।

২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে এই দুই মামলা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬