কোন মন্ত্রণালয় পেয়েছেন নুর, জানালেন রাশেদ

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ AM
মুহাম্মদ রাশেদ খাঁন, নুরুল হক নুর এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

মুহাম্মদ রাশেদ খাঁন, নুরুল হক নুর এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ছবি

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। দলটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষের প্রার্থী হওয়া মুহাম্মদ রাশেদ খাঁন এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে মুহাম্মদ রাশেদ খাঁন লিখেছেন, আমার সহযোদ্ধা নুরুল হক নুর  ‘বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়’ এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছে। আজকে কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছি। আমার মিশনও বলা যায় শেষ হয়েছে।

এ কে এম ওয়াহিদুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ার পিছনে তার বিশেষ প্রচেষ্টা ও আন্তরিকতা আছে। তার সাহস ও অনুপ্রেরণাতে আমি সবসময় চেষ্টা করেছি গণঅধিকার পরিষদকে বিএনপির সাথে জোটবদ্ধ রাখার জন্য। নির্বাচনের আগে আমার বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মধ্যে গভীর ষড়যন্ত্র হয়। আমাকে মাইনাস করতে একটি সংঘবদ্ধ চক্র গভীর চক্রান্ত করে। 

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপির সিদ্ধান্ত জানালেন সালাহউদ্দিন আহমদ

তিনি আরও বলেন, ‘বলা যায়, তাদের অত্যাচার ও যন্ত্রণায় আমি দল থেকে পদত্যাগ করতেও বাধ্য হয়েছি। তারা নুরুল হককে জামায়াতে ইসলামীর জোটে নিতে এমন কোন চেষ্টা নেই, যা করেনি। তাকেও মানসিক চাপ দেওয়া হয়েছে। তবে আমার সহযোদ্ধা নুরুল হক নুরু সব সময় আমার প্রতি আস্থা রেখেছে। তাদের ষড়যন্ত্রকে গুরুত্ব না দিয়ে সবসময় আমার পাশে থেকেছে।’

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘আমিও আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে, আল্লাহ নুরুল হক নুরের কাছে আমার সম্মান রক্ষা করেছেন। আমি এমপি হতে পারিনি, এতে আমার কোন আফসোস নেই, আমার সহযোদ্ধা প্রতিমন্ত্রী হতে পেরেছে, এতেই আমি মহাখুশি। আমি ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যিনি নুরুল হক নুরকে সম্মানিত করেছেন।’

‘হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্র-ছাত্রী না বানাই’— বিরোধী…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজীবকে আমি বলেছিলাম রাজনীতিতে না জড়াতে— সোনিয়া গান্ধী
  • ১১ নভেম্বর ২০২৬
হাসনাত বললেন মহোৎসব করে ডিলারশিপ নিয়েছেন বিএনপি এমপিরা, মন্…
  • ১১ নভেম্বর ২০২৬
শর্ত সাপেক্ষে চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950