সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ PM
তারেক রহমান ও পীর সাহেব চরমোনাই

তারেক রহমান ও পীর সাহেব চরমোনাই © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে আজ সোমবার সন্ধ্যায় ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) সাথে সৌজন্য সাক্ষাত করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী রোডের ‘রূপায়ন স্বপ্ন নিলয়’ ভবনে আমিরের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন-পরবর্তী এই সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতায় এর আগে গতকাল রোববার সন্ধ্যায় তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। 

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক ঐক্যের বার্তা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ পৃথকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।'

 সৌজন্য সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনর্গঠন, জনগণের প্রত্যাশা পূরণ এবং আগামীর রাষ্ট্র পরিচালনা নিয়ে পারস্পরিক মতবিনিব্যয় হয়। বিএনপি চেয়ারম্যানের এ সৌজন্য সাক্ষাৎকে রাজনৈতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9