বিএনপির বাইরে মন্ত্রী হতে পারেন যারা

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ AM
কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন—এটি প্রায় নিশ্চিত হলেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যরা। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, নবীন ও প্রবীণের এক চমৎকার মিশেলে এবারের মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, যেখানে সারা দেশে মনোনয়ন দেওয়ার বিশেষ কৌশলের প্রতিফলন দেখা যাবে।

বিএনপির নিজস্ব নেতাদের বাইরে মিত্র দলগুলোর বেশ কয়েকজন পরিচিত মুখ নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জোরালো গুঞ্জন রয়েছে। মিত্র দলের যে সাতজন নেতা নিজস্ব প্রতীক ছেড়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তাদের মধ্যে ঢাকা-১৩ আসন থেকে ববি হাজ্জাজ এবং লক্ষ্মীপুর-১ আসন থেকে শাহাদাত হোসেন সেলিম জয়ী হয়েছেন। তারা দুজনেই প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন। 

অন্যদিকে, নিজস্ব প্রতীকে জয়ী হওয়া মিত্র দলের তিন হেভিওয়েট নেতা—বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণঅধিকার আন্দোলনের নুরুল হক নুর মন্ত্রিসভায় ডাক পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা ইঙ্গিত দিয়েছেন যে, রাজনৈতিক ঐক্যের প্রতিফলন হিসেবে এই তিন নেতাকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা প্রবল। কেমন হবে এবারের মন্ত্রিসভা—এই প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, “নবীন-প্রবীণের মিশেলে হবে এবারের মন্ত্রিসভা। যেভাবে সারা দেশে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই ছাপ দেখা যাবে মন্ত্রিসভাতেও।” সব মিলিয়ে ১৭ ফেব্রুয়ারির শপথ অনুষ্ঠানের মাধ্যমেই স্পষ্ট হবে যে, বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার সরকারে মিত্রদের অংশগ্রহণ ঠিক কতটা বিস্তৃত হচ্ছে।

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9