জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ PM
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তিনি বসুসন্ধরা আবাসিক এলাকার বাসা নম্বর-৬, রোড নম্বর- ৬, ব্লক- ই’র জামায়াতে ইসলামী আমির ডা. শফিকের বাসায় যান। 

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের জামায়াত আমিরের বাসায় এই সৌজন্য সাক্ষাতের সময় তার সঙ্গে আরও ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

জামায়াত আমিরের বাসায় বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও দলটির সহকারী সেক্রেটারী ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীপরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। 
এর আগে, সংসদের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর আমিরের বাসায় ও বিগত হাসিনা রেজিমকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের নেতা (পরবর্তিতে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতের ঘোষণা দেন তারেক রহমান। তার এই ঘোষণার পর পরই জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতিবাচক দৃষ্টিতে দেখে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিবাচক বিভিন্ন মন্তব্য করতে থাকে নেটিজেনরা। 

এদিকে, দেশের হবু প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরে বাসায় কি দিয়ে আপ্যায়ন করা হবে, জানতে চাইলে দলটির প্রচার বিভাগের প্রধান এহসান জুবায়ের গণমাধ্যমকে বলেন, আমরা সব ধরণের আপ্যায়নের জন্য প্রস্তুতি নিয়েছি। তবে, বিএনপি চেয়ারম্যান কি পছন্দ করেন, সেটা জেনে ওনার পছন্দ অনুযায়ী আমরা ওনাকে আপ্যায়নের চেষ্টা করব।

এদিকে, বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ৫ সার্কিট হাউস রোড (ডিএফপি ও ট্রাফিক পুলিশ অফিসের পাশে) বাসায় সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9