জুলাই শহীদ আনাসের লেখা চিঠি তারেক রহমানকে দিলেন নাহিদ ইসলাম

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ PM
তারেক রহমান ও নাহিদ ইসলাম

তারেক রহমান ও নাহিদ ইসলাম © সংগৃহীত

রাজধানীর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই বৈঠকে চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ শাহরিয়ার খান আনাসের শেষ চিঠিটি তারেক রহমানের হাতে তুলে দেন নাহিদ ইসলাম। 

২০২৪ সালের ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুরান ঢাকার চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন ১৬ বছর বয়সী কিশোর শাহরিয়ার খান আনাস। মিছিলে যাওয়ার আগে পরিবারের জন্য একটি চিরকুট রেখে গিয়েছিল সে। চিঠিতে আনাস লিখেছিল, ‘মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান। তোমার কথা অমান্য কোরে বের হোলাম। স্বার্থপরের মতো ঘরে বোসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধি কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বোসে থাকবো ঘড়ে। একদিন তো মরতে হবেই।’ 

দেশের জন্য প্রাণ উৎসর্গ করা এই কিশোর আরও লিখেছিল, ‘তাই মৃত্যুর ভয় কোরে স্বার্থপরের মতো ঘরে বোসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ো। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস।’

তারেক রহমানের সঙ্গে এই সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, অন্যদিকে নাহিদ ইসলামের সাথে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সারজিস আলম।

বৈঠক শেষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের জানান, তারেক রহমান রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে নাহিদ ইসলামের বাসায় আসায় তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। আখতার হোসেন বলেন, ‘নির্বাচনের ফল নিয়ে যেগুলো প্রশ্ন ছিলো ও সহিংসতা হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে তিনি এসেছেন এজন্য তারেক রহমানকে শুভেচ্ছা।’ 

সাক্ষাতের বিশেষ মুহূর্তে চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি ও আবেগ হিসেবে তারেক রহমানকে ফুল এবং শাপলা কলির প্রতিকৃতির পাশাপাশি শহীদ আনাসের চিঠিটি তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে আখতার হোসেন আরও বলেন, ‘তারেক রহমানকে ফুল, শাপলা কলি প্রতিকৃতি ও চব্বিশের একজন শহিদের লেখা চিঠি শুভেচ্ছা হিসেবে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা থাকলেও সংলাপের মাধ্যমে সমাধানের ব্যাপারে নাহিদ ইসলাম ও তারেক রহমান কথা বলেছেন।’

বিএনপির পক্ষ থেকে এই সাক্ষাৎকে দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটি বড় আভাস হিসেবে দেখা হচ্ছে। এনসিপি নেতারা মনে করেন, মতপার্থক্য থাকলেও বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের এই ধারা আগামীতে একসঙ্গে কাজ করার পথ সুগম করবে। 

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9