ঝিনাইদহে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ PM
মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙা চেয়ার দেখছেন স্থানীয় নেতাকর্মীরা

মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙা চেয়ার দেখছেন স্থানীয় নেতাকর্মীরা © টিডিসি

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাঙচুর করে এবং পরে ঘরে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আমাজেদ সরদার বলেন, প্রতিদিনের মতো রাতে অফিসের কাজ শেষ করে তারা বাড়ি ফিরে যান। রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন অফিসের ভেতরের চেয়ার-টেবিল, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে।

তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ধানের শীষের পক্ষ নেওয়ার কারণেই এ ঘটনা ঘটতে পারে। এটি শুধু আওয়ামী লীগের অফিস নয়, দল–মতনির্বিশেষে অনেকেই এখানে এসে বসতেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এলাকাবাসী জানান, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনো দলীয় উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ এ ধরনের হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬