দায়িত্ব পেলে শিক্ষকদের বেতন-বাড়ি ভাড়া বৃদ্ধিতে কাজ করব: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ PM
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে জয়ী হয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। দীর্ঘদিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে কাজ করছেন তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি, জাতীয়করণসহ নানা দাবিতে আওয়ামী লীগ সরকারের আমলেও সরব ভূমিকা পালন করতে দেখা গেছে তাকে। এ অবস্থায় শিক্ষার সামগ্রিক উন্নয়নের জন্য অধ্যক্ষ সেলিমকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকদের একটি অংশ।

শিক্ষকরা বলছেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষার সামগ্রিক বিষয় সম্পর্কে অবগত। বর্তমানে কোথায় কী হচ্ছে, কোন জায়গাগুলোতে কাজ করা দরকার, সেগুলো সম্পর্কে অবগত তিনি। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তার উপরই ন্যস্ত করা দরকার। তবে শিক্ষামন্ত্রী পদে এহছানুল হক মিলনের নাম আলোচনায় থাকায় সেলিম ভূঁইয়াকে প্রতিমন্ত্রী হিসেবে রাখার দাবি তাদের।

মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দল আমাকে যেখানে দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্বই সঠিকভাবে পালন করব। যেহেতু আমি শিক্ষক মানুষ। দীর্ঘদিন ধরে শিক্ষার নানা বিষয়ের সঙ্গে জড়িত রয়েছি, সেহেতু এই সেক্টরের দায়িত্ব দেওয়া হলে সামগ্রিক উন্নয়নে ভালো ভূমিকা রাখতে পারব। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে শিক্ষকদের বেতন ও বাড়ি ভাড়া বৃদ্ধিতে কাজ করব।’

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ৫০ হাজার ৪শত ৫৪ ভোট বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএ মতিন খাঁন তালা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৪শত ৭০ভোট।  এ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা পেয়েছেন ৩৮ হাজার ৫শত ৭১ ভোট।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9