ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ঢাকা-৬ (১৯৭) আসনের ফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত করার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দাঁড়িপাল্লার প্রার্থী মো. আবদুল মান্নান রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই আবেদন জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়নের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও ফলাফল টেম্পারিং (Result Tampering) সংঘটিত হয়েছে মর্মে আবেদনকারীর নিকট বিশ্বাসযোগ্য তথ্য ও প্রাথমিক প্রমাণাদি সংরক্ষিত রয়েছে।

আবেদনপত্রে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের সাথে গণনা-পত্র বা প্রিজাইডিং অফিসারের বিবরণীর স্পষ্ট অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এছাড়া কিছু ব্যালট বা ভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং ফলাফল ঘোষণার পূর্ব ও পরবর্তী সময়ের তথ্যের মধ্যে দৃশ্যমান পার্থক্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ঢাকা-১ আসনে ৬৩ হাজার ভোটের ব্যবধানে বিএনপির আশফাক বিজয়ী

আরও জানানো হয়েছে, অনেক কেন্দ্রে কোনো বাতিল ভোট নেই, যা সাধারণ নির্বাচনী প্রক্রিয়ায় অত্যন্ত অস্বাভাবিক। পাশাপাশি প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে।

আবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে ঢাকা-৬ আসনের থানা সমূহের নির্বাচনী অফিস প্রার্থী জনাব ইশরাক সাহেবের ব্যক্তিগত স্থাপনা দিগন্ত টাওয়ারে থাকায় তা স্থানান্তরের বিষয়ে প্রতিকার চাওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ক্ষেত্র বিশেষে ফলাফল প্রদানে অস্বাভাবিক দীর্ঘসূত্রিতা জনমনে গভীর সন্দেহের সৃষ্টি করেছে বলে আবেদনে দাবি করা হয়। এই বিষয়গুলোকে নির্বাচনী স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থী অভিহিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা রক্ষার্থে ঢাকা-৬ আসনের ভোটের ফলাফল অবিলম্বে স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে। একইসাথে আসনটির ভোট পুনর্গণনা ও টেম্পারিং সংক্রান্ত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সবিনয় আরজি জানানো হয়েছে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950