বিএনপির বহিষ্কৃত নেতা মুন্সীকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ PM
বিএনপির বহিষ্কৃত নেতা মুন্সীকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

বিএনপির বহিষ্কৃত নেতা মুন্সীকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির © টিডিসি

কুমিল্লা-৪ আসনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়াও তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রাজনৈতিক দলটি। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা সাক্ষরিত এক বিবৃতিতে এসব কথঅ বলা হয়। 

বিবৃতিতে বলা হয়, মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য সরাসরি ভোটারদের প্রাণ ও সম্পদের নিরাপত্তার প্রতি হুমকি, স্বাধীন ভোটাধিকার হরণ করার প্রকাশ্য ঘোষণা এবং গণতন্ত্র ও আইনের শাসনের বিরুদ্ধে সুস্পষ্ট আক্রমণের শামিল। এ ধরনের বক্তব্য নির্বাচনী আইন, সংবিধান এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ডের চরম লঙ্ঘন।

আরও বলা হয়,  ভোট দেওয়া কোনো অপরাধ নয়; এটি নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা দখলের চেষ্টা একটি ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। ঋণখেলাপির দায়ে আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত একজন ব্যক্তি প্রকাশ্যে ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে পারছে। এটি রাষ্ট্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি গুরুতর সতর্কবার্তা। জাতীয় নাগরিক পার্টি মঞ্জুরুল আহসান মুন্সীর এই সহিংস ও গণতন্ত্রবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করে নির্বাচন আচরণবিধি, দণ্ডবিধি ও প্রযোজ্য ফৌজদারি আইনের আওতায় মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।

বিবৃতিতে প্রশাসনের উদ্দেশ্যে বলা হয়, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান, এ ধরনের সন্ত্রাসী ও ভয়ভীতি প্রদর্শনমূলক হুমকিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9