কিছু প্রিজাইডিং অফিসার টাকার কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ PM
হাসনাত আবদুল্লাহ ও এনসিপির লোগো

হাসনাত আবদুল্লাহ ও এনসিপির লোগো © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ও অর্থের ছড়াছড়ি প্রতিরোধে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন কুমিল্লা–৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ বুধবার ( ১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ ভেরিফাড ফেইসবুক একাউন্টে লাইভে এসব কথা জানান তিনি।

হাসনাত বলেন, বিভিন্ন প্রান্তে কালো টাকা ঢুকছে এবং ভোট কেনার চেষ্টা চলছে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানেই কালো টাকা বা এ ধরনের কোনো কিছু দেখবেন, আমাদের এনসিপির কন্ট্রোল রুমে জানাবেন, প্রশাসনকে জানাবেন। আমি এখন থেকে মাঠে থাকছি। যেখান থেকে খবর আসবে, আমি সেখানে যাব।

তিনি আরও বলেন, ভোট আমাদের পবিত্র আমানত। অর্থ দিয়ে ভোট কেনা যাবে না। অর্থের ছড়াছড়ি আমরা কোনোভাবেই হতে দেব না। ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমি মাঠে থাকব।

কিছু নির্দিষ্ট এলাকায় অর্থ বিতরণের অভিযোগ তুলে তিনি বলেন, জাফরগঞ্জে কিছু স্বর্ণকার অর্থ নিয়ে ঢুকেছে, বরকামতায় অর্থ ঢুকেছে, কিছু প্রিজাইডিং অফিসার বিক্রি হয়ে গেছে। সুলতানপুর, রাজামেহের, ফতেহাবাদ ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে। যেখানে অর্থসহ কাউকে পাওয়া যাবে, আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

ভোটকেন্দ্রগুলোতে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটা মোড়ে মোড়ে, কেন্দ্রে কেন্দ্রে, গলিতে গলিতে অবস্থান নিন। অর্থ নিয়ে যারা আসবে, তাদের কোনো স্পেস দেওয়া যাবে না। পুলিশকে খবর দিন, প্রশাসনকে জানান।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যারা টাকা নিয়ে দেবীদারে আসছেন, ঠিক যেভাবে এসেছেন সেভাবেই ফিরে যান। ধরা পড়লে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। প্রশাসন যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে।

একইসঙ্গে তিনি দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সবাই চায়। হাসনাত বলেন, মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে—আমার বিপক্ষে দিলেও সমস্যা নেই। কিন্তু টাকা, ভয়ভীতি বা শক্তি প্রদর্শন করে ভোট কেনার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

স্থানীয় ইমাম-মুয়াজ্জিনদের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, কালো টাকার মাধ্যমে জনগণকে পাঁচ বছরের জন্য গোলাম বানানোর চেষ্টা চলছে—এ ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে।

এসময় হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের প্রতিটি ইউনিয়নে তিনি ঘুরবেন এবং ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না বলে জানান।

হাসনাত বলেন, যারা অর্থ নিয়ে নেমেছেন, তাদের নাম-পরিচয় জাতির সামনে প্রকাশ করা হবে।

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬