সিলেটে ধানের শীষের প্রচার মিছিলে বিএনপি নেতার মৃত্যু

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ PM
সুহেল আহমদ চৌধুরী

সুহেল আহমদ চৌধুরী © সংগৃহীত

সিলেটে ধানের শীষের প্রচার মিছিলে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী ইন্তেকাল করেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে পৌরশহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সোহেল আহমদ চৌধুরীর মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার নতুন বাজারে মিছিল করার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরীর ভাগনে মোহাম্মদ আলী শিপন।

তিনি জানান, জনসভায় অংশ নিতে মিছিলসহ সভাস্থলের দিকে যাচ্ছিলেন সোহেল আহমদ চৌধুরী। হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে পাশে থাকা নেতাকর্মীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। তবে পথেই তার মৃত্যু হয়। 

দলীয় সূত্রে জানানো হয়েছে, সোহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে দলের বিভিন্ন স্তরের নেতারা শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ: বিএনপি
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬