চট্টগ্রাম-১৩ আসনে সুন্নিজোট প্রার্থীর সংবাদ সম্মেলন

সুফিবাদি সুন্নি জনতা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ PM
চট্টগ্রাম- ৩ আসনে বৃহত্তর সুন্নিজোট প্রার্থীর সংবাদ সম্মেলন

চট্টগ্রাম- ৩ আসনে বৃহত্তর সুন্নিজোট প্রার্থীর সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, সুফিবাদি সুন্নি জনতা অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্রমুক্ত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে। ভোটের আগে বসন্তের কোকিল হয়ে অনেকে সুন্দর কথা বলছে। করোনা বা বিপদের সময়ে অতীতে কখনো তাদের খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না। মানুষ পরিবর্তন চায়। শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্য মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ জনতা মোমবাতি প্রতীকের পক্ষে ব্যালটের মাধ্যমে ইতিহাস রচনা করবে।

আজ সোমবার আনোয়ারা চাতরী এলাকায় একটি কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এস এম শাহজাহান বলেন, সুফিবাদি সুন্নি মুসলমান কখনো সন্ত্রাস, চাঁদাবাজি, হানাহানি মারামারিকে প্রশ্রয় দেয় না। আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। আমরা সব ধর্মের মানুষের সমান অধিকারের মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, এখানে ১৩০টি পীর আউলিয়ার মাজার, দরগাহ খানকাহ রয়েছে। আমরা পীর আউলিয়ার অনুসারী।   অথচ ৫ আগস্টের পর আমরা কী দেখলাম!  অসংখ্য মাজারে হামলা করা হয়েছে। সুন্নিপন্থি অনেক আলেমকে মসজিদের ইমামতি থেকে বাদ দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দেয়া হয়েছে। এসব অন্যায়ের দাতভাঙ্গা জবাব দিতে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

শাহজাহান বলেন, আমরা তরুণ-যুবশক্তিকে জনশক্তিকে করতে চাই। টানেল কেন্দ্রিক আধুনিক শিল্পনগরী গড়ে তুলে আনোয়ারা-কর্ণফুলীর মানুষের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতি বিজড়িত দেয়াঙ পাহাড়ে  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা নিশ্চিত করা হবে। পীর-আউলিয়া-সুফিবাদী নিদর্শনগুলো সংরক্ষণ করে মাজারকেন্দ্রিক ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে।

সুন্নিজোটের প্রার্থী শাহজাহান বলেন, মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে আমার জেহাদ চলবে সবসময়। আল্লাহ আমাকে কামিয়াব করলে মাদক কারবারি ও চাঁদাবাজের ঠাঁই এই আনোয়ারা কর্ণফুলীতে হবে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. এম এ অদুদ,   আ স ম হামেদ হোছাইন, এস এম জাহাঙ্গীর, এম এ মাবুদ, ডি আই এম জাহাঙ্গীর,  নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা ইদ্রিস আলকাদেরী,  হাফেজ আবদূর রহিম, মফিজ উল্লাহ,  হাফেজ নুরুল আলম প্রমূখ। এসময় সংখ্যক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9