কর্মসংস্থানের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী: মোয়াজ্জেম হোসেন

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ AM
মানিকগঞ্জ-১ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের বিশাল নির্বাচনী জনসভায় জামায়াতের নেতারা

মানিকগঞ্জ-১ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের বিশাল নির্বাচনী জনসভায় জামায়াতের নেতারা © টিডিসি

কর্মসংস্থানভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা হচ্ছে সবচেয়ে মেধাবী। তাদের বেকার ভাতা দিয়ে পঙ্গু করা হবে না। জামায়াতে ইসলামীর আমির বলেছেন প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ কাজের সুযোগ সৃষ্টি করা হবে এবং কর্মসংস্থানের মাধ্যমে মানুষ তার পরিবার ও সমাজের দায়িত্ব পালন করতে পারবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ–১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ‘বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অন্যতম মেধাবী। অথচ একটি রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বেকারত্ব সৃষ্টি করে তরুণ সমাজকে ভাতা নির্ভর করে রাখতে চায়। জামায়াতে ইসলামী এই ধ্বংসাত্মক দর্শনে বিশ্বাস করে না। আমরা শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব এবং শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করব।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব খাতে সমান ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। ইনশাল্লাহ, এই লক্ষ্য বাস্তবায়নে দলটি কোনো আপস করবে না।

মোয়াজ্জেম হোসেন বলেন, ‘জামায়াতে ইসলামের আমির জাতির সামনে আমাদের নীতিমালা ও পলিসি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আপনারাও আপনাদের পলিসি উপস্থাপন করুন। জনগণ নিজেরাই তুলনা করবে, বিচার করবে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসব অপচেষ্টা দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না।’

জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুহাম্মাদ জাহিদুর রহমান। তিনি বলেন, এবারের নির্বাচন বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছে। তাই ‘আমার ভোট আমি দেব—অন্য কেউ নয়’ এই শপথ নিয়ে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি আগামী ফেব্রুয়ারিতে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ঢাকসুর এজিএস আব্দুল হালিম আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সদস্য সাইয়েদুজ্জামান আলভি,এনসিপির নেতা অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারসহ অন্য নেতারা।

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। সভা থেকে মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে বলে নেতারা মন্তব্য করেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9