ইসিবি চত্বর ও মিরপুরে নির্বাচনী পথসভায়

রাজধানীতে ‘৪০টি খেলার মাঠ’ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ PM
ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান © টিডিসি

নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ঢাকা শহরকে ‘নিরাপদ শহর’ এবং ‘৪০টি খেলার মাঠ’ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইসিবি চত্তর ও মিরপুরে নির্বাচনী পথসভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘ইনশাআল্লাহ, আমার দল আপনাদের ভোটে নির্বাচিত হলে সারাদেশের শহরসহ ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা-বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যেকোনো সময়ে হাঁটতে পারবেন। যেই শহরের মানুষ নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করতে পারবেন। 

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর দেশের বিভিন্ন জেলা ও বিভাগে দলের পক্ষে নির্বাচনী জনসভা করছেন তারেক রহমান। এর আগে রাজধানীর উত্তরা-আজমপুর ও নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের অর্ন্তভুক্ত ভাষাণটেক এবং মহাখালীর কড়াইল টিএন্ডটি মাঠে দুটো জনসভা করেন তিনি। আজ রবিবার ও আগামীকাল সোমবার রাজধানীতে মোট ১৫টি নির্বাচনী জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ৭টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৮টি জনসভা করবেন তিনি।

আরও পড়ুন : ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন

ঢাকার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরের পথসভায় তারেক রহমান বলেন, এখানে একটু আগে আবদুস সালাম সাহেব বলেছেন এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতে নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব ইনশাল্লাহ। যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। আমাদের মুরুব্বিরা, মা-বোনেরা বিকেল বেলায় বা তাদের প্রয়োজনের সময় যেন মাঠে হাটা-চালা করতে পারেন। দেশ গড়ার জন্য সারাদেশে ধানের শীষের জন্য ভোট চান তিনি। 

নিজের পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, ‘আমি আপনাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী। এই এলাকা থেকে (ঢাকা-১৭) প্রার্থী হয়েছি। আমি এই এলাকারই সন্তান। শিশুকাল থেকেই এই এলাকাতেই বড় হয়েছি। আমার ভাইয়ের ও আমাদের বিয়ের শাদী এই এলাকাতেই হয়েছে। আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে। এলাকার সন্তান হিসাবে মুরুব্বি, মা-বোন ও ভাইদের কাছে আজ ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ আগামী ১২  তারিখের নির্বাচনে  এই এলাকায়  ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করেন।’

ইসিবি চত্বর থেকে উত্তরার জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রস্তুত করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। বক্তব্য দিয়ে পরবর্তী পথসভায় মিরপুরের ১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান।

প্রথম দিনে তারেক রহমান ঢাকা-১৬ আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠে, ঢাকা-১৫ আসনে মিরপুর, ঢাকা-১৪ আসনে মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, ঢাকা-১৩ আসনে শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাতারপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9