বিএনপি কখনও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যোগ দেয়নি: বিএনপি প্রার্থী

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ PM
জনসভায় বক্তব্য দিচ্ছেন গোপালগঞ্জ- ৩ আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী

জনসভায় বক্তব্য দিচ্ছেন গোপালগঞ্জ- ৩ আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী © টিডিসি ফটো

গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, কোন রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হোক এটা বিএনপি কখনো চায় না। বিএনপি কখনোই  বিরাজনীতিকরণের রাজনীতি করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। যে গণতন্ত্রে অনেক রাজনৈতিক দল থাকবে। অনেক পথ ও মতের মানুষ থাকবে। অনেক সমালোচনা থাকবে। সবকিছু গ্রহণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়।

আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিএনপি যোগদান করে নাই। এজন্য একটি দল বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছিল। বিএনপি আন্দোলনে না যাওয়া সত্ত্বেও ইন্টেরিয়াম গভর্মেন্ট তাদের ক্ষমতা বলে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, আমি আগেও এ আসন থেকে দুই বার নির্বাচন করেছিলাম। কিন্তু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারি নাই। তখন ভোট চাইবার কোনো পরিবেশ ছিল না। এখন একটি পরিবেশ তৈরী হয়েছে। এই পরিবর্তিত পরিবেশের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।

উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন, আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করব।

পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950