শিগগিরিই বিএনপিতে যোগ দেবেন

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ PM
ফরিদপুর-১ আসনে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন

ফরিদপুর-১ আসনে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন © টিডিসি

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে ফরিদপুর-১ আসনে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ফরিদপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামও উপস্থিত ছিলেন। 

অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস২৪.কমের সম্পাদক আরিফুর রহমান দোলন পতিত আওয়ামীলীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। তিনি বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়ন দাখিল করেছিলেন। 

দোলন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। নীতির প্রশ্নে আমি আপোষ করিনি, করবও না। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, “যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। সেই বিবেচনায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

খন্দকার নাসিরুল ইসলাম দোলনের এ সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যেই কাজ করব।

এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আজকে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের প্রতিক্ষায় রয়েছে। দোলনের এ সিদ্ধান্ত আমাদেরকে বিশেষ করে ফরিদপুরে নতুম মেরুকরণ সৃষ্টি হবে এবং ধানের শীষের বিজয়কে আরও সুনিশ্চিত করবে।

জানা গেছে, দোলন আওয়ামীলীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী কর্মকান্ডে ব্যস্ত থাকায় এবং সময় না দিতে পারায় তার বিএনপিতে যোগদান এখন সময়ের ব্যাপার। নির্বাচনের পর যেকোনো সময় বিএনপিতে যোগ দেবেন তিনি।   

ট্যাগ: বিএনপি
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9