ঋণখেলাপির অভিযোগে করা রিট বাতিল, নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থীর

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ PM
বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা

বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা © সংগৃহীত

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছেন হাইকোর্ট। 

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্ট এই আদেশ প্রদান করেন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রায়ের পর আফরোজা খানমের আইনজীবী জানান, রিট আবেদনটি আদালত বাতিল করে দেওয়ায় তার মক্কেলের প্রার্থিতা এখন সম্পূর্ণ বাধাহীন। এখন থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন।

আরও পড়ুন: ‘ছুটি চেয়েও পেলাম না, ছেলেটা মারা গেল— ধন্যবাদ বাংলাদেশ পুলিশ’

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আফরোজা খানম রিতার বিরুদ্ধে আনা ঋণখেলাপি এবং বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য প্রমাণ আবেদনকারী পক্ষ উপস্থাপন করতে পারেনি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেওয়া তথ্য এবং দাখিলকৃত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখা গেছে যে, আনীত অভিযোগগুলো ভিত্তিহীন। এর প্রেক্ষিতেই উচ্চ আদালত রিটটি খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার আগের সিদ্ধান্ত বহাল রাখেন।

এর আগে গত ৮ ডিসেম্বর  নির্বাচন কমিশনে রিতার প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা। কিন্তু কমিশনের সিদ্ধান্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় সব অভিযোগ নাকচ হয়ে যাওয়ায় নির্বাচনী মাঠে রিতার অংশগ্রহণ এখন চূড়ান্ত।

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬