তারেক রহমান ও ডা. শফিকুরের বয়সের পার্থক্য কত বছর?

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ PM
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন। এরপরই নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশকে পরবর্তী ৫ বছর নেতৃত্ব দেবেন কে? এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে ১২টি দলের আসন সমঝোতা হয়েছে। আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বে আছে ১১ দলীয় জোট।

বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতৃত্বের যেকোনও একজনই পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকসহ অনেকে। তারেক রহমানকে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ‘ভাই’ সম্বোধন করেন। আর ডা. শফিকুর রহমানকে দলটির তরুণ সমর্থকরা এবারের নির্বাচনে ‘দাদু’ সম্বোধন করছেন।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির হাল ধরেছেন তারই ছেলে তারেক রহমান। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার জন্ম ১৯৬৮ সালের ২০ নভেম্বর। সে হিসেবে তার বয়স ৫৭ বছর দুই মাস। বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে তিনিই হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী।

সে হিসেবে বাংলাদেশ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পেতে পারে ৫৭ বছর বয়সী তারেক রহমানকে। যদিও গত বছরের ২০ নভেম্বর দেশের গণমাধ্যমে প্রকাশিত খবর ও উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, তার জন্ম তারিখ উল্লেখ আছে ১৯৬৫ সালের ২০ নভেম্বর। সে হিসেবে বাংলাদেশ ৬০ বছর দুই মাস বয়সী প্রধানমন্ত্রী পাবে।

আরও পড়ুন: কাছাকাছি ধানের শীষ-দাঁড়িপাল্লা, শাপলা কলির চেয়ে হাতপাখার ব্যবধান দ্বিগুণ

যদিও ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম তারিখ ধরে গত বছর তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন করেছেন দলটির অনেক নেতাকর্মী। তবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তার কততম জন্মদিন, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাসসের খবরও তার ৬১তম জন্মদিনের কথা উল্লেখ করা হয়।

এদিকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনী হলফনামা ও দলীয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৫৮ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। সে হিসেবে এখন তার বয়স ৬৭ বছর ৩ মাস। অর্থাৎ জামায়াত জোট নির্বাচিত হলে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন ৬৭ বছর বয়সী শফিকুর রহমান।

হলফনামায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমিরের বয়সের পার্থক্য ১০ বছর। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর ও উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, হিসাব করলে তাদের বয়সের পার্থক্য ৭ বছর। অন্য দলগুলোর মধ্যে জামায়াত জোটের অংশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের বয়স ২৭ বছর।

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ,
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9