পটুয়াখালীতে নির্বাচনী মাঠে নামল বিজিবি, নিরাপত্তা জোরদার

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ PM
প্রেস কনফারেন্সে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান

প্রেস কনফারেন্সে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী জেলায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও অবাধ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন কমিশনের নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্রসংলগ্ন স্থানে টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের রূপরেখা তুলে ধরে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান।

তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রস্তুত।’

প্রেস কনফারেন্সে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. শফিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্গত সাতটি উপজেলায় মোট সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথ, ভোটকেন্দ্রের আশপাশে নিয়মিত টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী ও বিশেষ গুরুত্বসম্পন্ন উপজেলাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। অন্যান্য এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, তফসিল ঘোষণার পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও ঝুঁকি বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সহিংসতা প্রতিরোধে বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

প্রেস কনফারেন্স শেষে বিজিবি অধিনায়ক নির্বাচন উপলক্ষে স্থাপিত বিভিন্ন চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9