ঢাকা–৮: আধুনিক রাজনীতির কুরুক্ষেত্র

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ PM
মোহাম্মদ মাহরুম হাসান

মোহাম্মদ মাহরুম হাসান © টিডিসি ফটো

কুরুক্ষেত্র হলো মহাভারতের সেই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র, যেখানে কৌরব ও পাণ্ডবদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনটি আক্ষরিক অর্থেই এক রাজনৈতিক কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। এটি কেবল জয়–পরাজয়ের লড়াই নয়; বরং প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির সঙ্গে উদীয়মান শক্তির লড়াই।

শাহজাহানপুর, মতিঝিল, রমনা, শাহবাগ ও পল্টন এলাকার ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ২ লাখ ৭৫ হাজার ভোটারের ঢাকা–৮ আসনটি এবারের জাতীয় নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি। ঢাকা–৮-এর অন্তর্গত মতিঝিল ও পল্টন যথাক্রমে দেশের বাণিজ্যিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্র। রমনা ও শাহবাগ প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। অর্থনীতি, প্রশাসন ও রাজনীতির এই সমন্বয়ই ঢাকা–৮-কে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে পরিণত করেছে।

এই আসনে ১১ জন প্রার্থী থাকলেও মূলত তিনজন প্রার্থী আলোচনায় রয়েছেন।

আসন্ন নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা আব্বাস। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতিকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে নিয়ন্ত্রণে এনে মির্জা আব্বাস ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই আসনে তার প্রতিপক্ষ নাসিরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের বিপরীতে তিনি পাল্টা কথা না বলে সহনশীল ও সংযত আচরণ করেছেন।

সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র হিসেবে এলাকার মানুষের ওপর তার প্রভাব রয়েছে। বিএনপির তিন প্রজন্মের নেতৃত্বের সঙ্গে রাজনীতি করার এক বিরল অভিজ্ঞতাও তার আছে। নতুন প্রজন্মের ভোটারদের ভোটব্যাংক নিজের দিকে টানা তার প্রধান চ্যালেঞ্জ। দীর্ঘদিন একই এলাকায় রাজনীতি করায় তার কিছু নেতিবাচক দিক প্রতিপক্ষ সামনে নিয়ে আসলেও এই আসনে মির্জা আব্বাসই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

ঢাকা–৮ আসনে মুড়ি-বাতাসা বিলিয়ে প্রচারণার সূচনা করেছিলেন শরীফ ওসমান হাদি। তার এই সাদামাটা কৌশল মানুষের মনে দাগ কেটেছিল। হাদির শাহাদাত বরণের পর পুরো দেশে শোকের ছায়া নেমে আসে। এই স্থবিরতা কাটাতে ১১-দলীয় জোট এই আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীকে মনোনয়ন দেয়। তিনি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

পূর্বে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন ড. হেলাল উদ্দিন। তবে জোটের সমীকরণে বাদ পড়ার পরও জামায়াতের নেতাকর্মীরা নাসিরুদ্দীন পাটোয়ারীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

তিনি নিজেকে পুরোনো ধারার রাজনীতির বিকল্প হিসেবে এবং নতুন বাংলাদেশের প্রতিনিধির পরিচয়ে তুলে ধরছেন। তবে তার এই জনতুষ্টিবাদী রাজনীতি তরুণ প্রজন্মের একটি অংশ গ্রহণ করলেও অনেকের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। মূলত ব্যক্তিগত আক্রমণ, জুলাই বিপ্লবের স্পিরিটের মাধ্যমে নাসিরুদ্দীন পাটোয়ারী ঢাকা–৮-কে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যাটলগ্রাউন্ডে রূপ দিয়েছেন।

ঢাকা–৮ আসনের রাজনৈতিক কুরুক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থী এবং নাসিরুদ্দীন পাটোয়ারীর মতো আলোচিত নেতার বিপরীতে দাঁড়িয়ে মেঘনা আলম পরিবেশবান্ধব ও রুচিশীল প্রচারণার মাধ্যমে ভোটারদের নজর কাড়ছেন।

স্থপতি ও পেশাদার মডেল হিসেবে পরিচিত মেঘনা আলম কাদা ছোড়াছুড়ির রাজনীতির ঊর্ধ্বে উঠে নারী নিরাপত্তা, আধুনিক নগর পরিকল্পনা এবং জুলাই বিপ্লবকে উপজীব্য করে প্রচারণা চালাচ্ছেন। দুই শক্তিশালী প্রতিপক্ষের স্নায়ুযুদ্ধের মাঝখানে তার এই ধীরস্থির ও ইতিবাচক উপস্থিতি তাকে একটি শক্তিশালী তৃতীয় পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা–৮ আসনকে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ মির্জাপুর-এর সঙ্গে তুলনা করার বিষয়টি বেশ আলোচিত। মূলত এই আসনে রাজনৈতিক উত্তাপ, হেভিওয়েট প্রার্থীদের প্রভাব এবং আক্রমণাত্মক বক্তব্যের কারণে এমন রূপক ব্যবহৃত হচ্ছে।

ঢাকা–৮ শেষ পর্যন্ত শুধু একটি আসন হয়ে থাকবে না; এটি হবে বাংলাদেশের রাজনীতির আয়না। এই আসনে অভিজ্ঞতার প্রাচীর আর পরিবর্তনের জোয়ারের মাঝখানে ভোটারদের একটি সিল নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ। আধুনিক রাজনীতির এই কুরুক্ষেত্রে কে বিজয়ী হবে—তা সময়ই বলে দেবে।

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9