‘নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকার এক প্রার্থী’—কাকে উদ্দেশ্য করে বললেন হিরো আলম

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ PM
কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম © টিডিসি সম্পাদিত

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন তিনি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ সময়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও আর জমা দেননি।

বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। এবার ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। রবিবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী’। যদিও কোন প্রার্থী, তার নাম তিনি উল্লেখ করেননি।

এবারের নির্বাচনে যে আসনগুলো আলোচনায় রয়েছে, তার মধ্যে অন্যতম ঢাকা-৮ আসন। এখানে প্রার্থী হতে চেয়েছিলেন সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো ওসমান হাদি। পরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এখানে প্রার্থী হয়েছে। এ আসনের আরেক আলোচিক প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আরও পড়ুন: কোনটিতে ধানের শীষ, কোনটিতে দাঁড়িপাল্লা—গুগল ট্রেন্ডসে কোন বিভাগে কোন প্রতীক এগিয়ে?

নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে কথার যুদ্ধ চলছে নির্বাচনের শুরু থেকেই। এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলমও মাথায় মুকুট পরে প্রচারণা করে আলোচনায় আসেন। সবমিলিয়ে আসনটিতে অন্তত ১১ জন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9