নির্বাচনী এলাকার অনিয়ম-অভিযোগ জানাতে হট লাইন চালু

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ PM
নির্বাচন বন্ধু হটলাইন নম্বর চালু

নির্বাচন বন্ধু হটলাইন নম্বর চালু © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ জানাতে ‘নির্বাচন বন্ধু হটলাইন’ নম্বর চালু করেছে অন্তর্বর্তী সরকার। এ নম্বর থেকে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দফতর থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আপনার নির্বাচনী এলাকার যে কোনো অনিয়ম ও তথ্য জানাতে কল করুন ৩৩৩ নম্বরে। সহজেই মিলবে প্রতিকার। এ নম্বর থেকে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যবস্থা করা হবে।
 
এর আগে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে হেল্পলাইন ‘৩৩৩’ তথ্যসেবা চালু করেছে সরকারি প্রোগ্রাম এসপায়ার টু ইনোভেট (এটুআই)। নির্বাচন কমিশনের সহযোগিতায় এ বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩ নম্বরে কল করে ৯ প্রেসের মাধ্যমে নাগরিকরা সহজেই নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। এ সেবার আওতায় ভোটাররা ভোট দেয়ার নিয়ম ও পদ্ধতি, ভোট কেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসীদের ভোট দেয়ার নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।
 
এরপর গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ, কোনো সতর্কতা অথবা যে কোনো তথ্য জানাতে নির্বাচন বন্ধু ‘হটলাইন ৩৩৩’ উদ্বোধন করা হয়েছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যা জানিয়ে এ নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্টরা প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবেন।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950