কুমিল্লায় বিএনপির ৩০ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ AM
বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগ

বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগ © টিডিসি ফটো

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির প্রায় ৩০ নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ শনিবার সারাদিনে কুমিল্লা ১০ (নাঙ্গলকোট -লালমাই) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী সমাবেশে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ আলী আক্কাস চৌধুরী,  মক্রবপুর ইউনিয়নের বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জনাব হাসান আহাম্মেদের পুত্র মোহাম্মদ শরিফ উদ্দিন,  বটতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো:কায়কোবাদ, বটতলী ইউনিয়নের বিএনপি নেতা আবুল কালাম,নুরুল আমিন মাষ্টার, হাজী এনায়েত উল্লাহ,আবুল বাশার,সালাউদ্দিন, আব্দুর রাজ্জাক,ওমর ফারুক। 

উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন থেকে জামায়াতে যোগদেন বিএনপি নেতা মামুন মোহাম্মদ মহসিন, মো:কামাল হোসেন, মো:আইয়ুব আলী, মো:শহীদ উদ্দিন, মো:এনাম। উপজেলার ঢালুয়া ইউনিয়ন থেকে ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল উদ্দিন সর্দারের  নেতৃত্বে বিএনপি মেতা কাজী মাসুদ,ইসমাইল তালুকদার,শাহীনুর রহমান,তালুকদার নূরে আলম জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

 উপজেলা মৌকরা ইউনিয়ন থেকে বিএনপির ৯ নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদেন বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক সোনাহার আলী, মেরুচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিএনপি নেতা সালামত উল্লাহ, বগারচর ইউনিয়নের বিএনপি নেতা হামিদুর রহমান ও মেরুরচর ইউনিয়ন বিএনপি নেতা আজাবুল ইসলাম। বাকিদের দলীয় পরিচয় ছিল না। তাঁরা সবাই বিএনপির কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার নাঙ্গলকোট  উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী সমাবেশে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুমিল্লা ১০ (নাঙ্গলকোট -লালমাই) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত, উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ জামাল উদ্দিন সহ  জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দাড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9