মানুষ চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জুলুমবাজদের দেখতে চায় না: নাহিদ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ PM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় সংস্কার আর ইনসাফের বাংলাদেশ। ৫ আগস্টের পর তারা নতুন করে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর জুলুমবাজদের দেখতে চায় না। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আগামীতে যদি ঋণখেলাপি, চাঁদাবাজ আর জুলুমবাজরাই নির্বাচিত হয়ে সংসদে যায় তাহলে দেশের কোন পরিবর্তন হবে না। এজন্য মানুষ রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করে নাই।

নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত করা হবে। বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে আর দেশের নিয়ন্ত্রণ করবে জনগণ।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি’র প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, সাভার থানা এনসিপি’র আহ্বায়ক জুলকার নাইনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬