প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট নেমে আসবে : হাসনাত আব্দুল্লাহ

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ক্ষমতা ভোট চোরদের হাতে যাবে নাকি জনগণের হাতে। এই নির্বাচন ১ হাজার ৪০০ শহীদের রক্তের নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার ৫ আগস্ট নেমে আসবে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ওসি-ডিসি, এসপি-এসআইদের সিদ্ধান্ত নিতে হবে—আপনারা কি ক্ষমতা ভোট চোরদের হাতে তুলে দেবেন, নাকি জনতার হাতে তুলে দেবেন। ভোট চোরদের হাতে দেশ তুলে দিলে একদিন তারাই আপনাদের দিয়ে রাস্তায় গুলি চালাতে বাধ্য করবে।

নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে এনসিপি নেতা বলেন, ‘আমরা শুধু খেলা চেঞ্জ করতে আসিনি, আমরা খেলার নিয়মই পাল্টে দিতে চাই। আমরা যে বাংলাদেশ গড়ে তুলবো, সেটা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, তৃণমূলের সাংবাদিকরা খবর পাঠান, কিন্তু সেগুলো কেটে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখছি, মিডিয়ায় একটি দলের বন্দনা আর বিএনপির প্রচারণা। আগামী নির্বাচনে গণমাধ্যম নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লাল কার্ড দেখাবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬