কলেজ-বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যা আছে জামায়াতের ইশতেহারে

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য ডে-কেয়ার সুবিধা প্রদান করা হবে। এছাড়া সব বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র-সংসদভিত্তিক ছাত্র-রাজনীতির প্রচলন করা হবে করা হবে বলে জানিয়েছে জামায়াত। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে এসব ঘোষণা দিয়েছে দলটি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। এরপর দলটির জনতার ইশতেহারের ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়। পরে স্বাগত বক্তব্য দিতে মঞ্চে আসেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন সুযোগ-সুবিধার বিষয়ে ইশতেহারে বলা হয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য ডে-কেয়ার সুবিধা প্রদান, স্বাস্থ্যজনিত কারণে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি এবং ডিজিটাল প্রশাসনিক সুবিধাসমূহের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্ররাজনীতির বিষয়ে ইশতেহারে জামায়াত জানিয়েছে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, ক্ষমতায়ন ও কার্যকর ছাত্র-সংসদ : উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র-সংসদভিত্তিক ছাত্র-রাজনীতির প্রচলন করা হবে। নিয়মিতভাবে ও স্বচ্ছতার সঙ্গে ছাত্র-সংসদ. নির্বাচনের আয়োজন করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য বাধ্যতামূলক করা হবে।

জামায়াত ক্ষমতায় এলে সব স্তরের ভর্তি পরীক্ষায় আবেদন ফি বাদ দেওয়া হবে। এছাড়া দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ৪টি ধারায় বিভক্ত করার পরিকল্পনা রয়েছে জামায়াতের। এগুলো হলো: ইসলাম শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা। নারী শিক্ষার্থীরা স্নাতক (অনার্স) পর্যন্ত বিনা বেতনে পড়তে পারবেন বলেও ইশতেহারে বলা হয়েছে।

সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬