আরও ৭ নেতাকে বহিষ্কার করল বিএনপি

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে থাকায় আরও ৭ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে দলের দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুল, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রাহিম, তারুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামাল মিয়া, সাধারণ সম্পাদক মো. সুলেমান মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল মিয়াকে  বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬