কড়াইল বস্তিতে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস চালু করল বিএনপি

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ PM
কড়াইল বস্তি ও বিএনপির লোগো

কড়াইল বস্তি ও বিএনপির লোগো © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দলটির উদ্যোগে এ ফ্রি ওয়াই-ফাই সার্ভিসের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির। এ সময় তিনি বলেন, বিএনপির এই উদ্যোগের ফলে এখন থেকে কড়াইল বস্তির হাজারো মানুষ বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে ঢাকা-১৭ আসনের অন্যান্য এলাকাকেও এ ফ্রি ওয়াই-ফাই সেবার আওতায় আনা হবে। পাশাপাশি আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারপারসনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

হুমায়ূন কবির বলেন, আগামী নির্বাচনে তারেক রহমান নির্বাচিত হলে কড়াইল বস্তিসহ পুরো এলাকার জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা হবে। এ সময় তিনি আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬