রাষ্ট্রীয়-জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি জামায়াতের

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ PM
রাষ্ট্রীয়-জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি জামায়াতের

রাষ্ট্রীয়-জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি জামায়াতের © টিডিসি

মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য  রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির নির্বাচনী ইশতেহারে এই তথ্য তুলে ধরা হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ইশতেহার ঘোষণা করবে জামায়াত।  

দলটির ইশতেহারের অষ্টম ভাগের মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে পরিকল্পনা ও প্রতিশ্রুতি জানানো হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য (সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার) রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠির কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দলটি। এছাড়াও শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা কথাও বলা হয়েছে। 

জুলাই বিপ্লব নিয়ে দলটির ইশতেহারে বলা হয়েছে, জুলাই বিপ্লবের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করা হবে।

এছাড়াও জুলাই বিপ্লবে শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য প্রতি মাসে অনুদান ও ভাতা প্রদানের ব্যবস্থা করা, জুলাই বিপ্লবে শহীদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ এবং কর্মযোদ্ধা হিসাবে তাদেরকে পুনর্বাসন করার কথা বলেছে দলটি। আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের চিকিৎসার সকল খরচ সরকারি কোষাগার থেকে নির্বাহ করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now