বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহীর সংবাদ সম্মেলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহীর সংবাদ সম্মেলন © সংগৃহীত

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী বলেন, ‘জামায়েত ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মোনাফেকি করে আসছে। আপনারা দেখেছেন তাদের জোট থেকে হাতপাখাও বের হয়ে এসেছে। অন্যরাও একে একে বের হয়ে আসছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ খেলাফত আন্দোলনকে ওনারা বলেছিলেন কিছু আসন সমঝোতা করবেন। কিন্তু তারা আসন সমঝোতা করেনি। আমি যেহেতু কেন্দ্রীয় দায়িত্বে আছি, আমি উনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। উনাদের বাসায় গিয়েও  সাক্ষাৎ পাইনি। অর্থাৎ উনারা আমাদের বিভিন্ন সমাবেশে ব্যবহার করেছেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন সর্বশেষ তারা যখন ৩০০ আসনে প্রার্থী দেয়, নিচে লেখা ছিল কয়েকটা দলের বিষয়ে আসন সমঝোতা হয়নি। তারই অংশ হচ্ছে এই দল; বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হয়নি।’

১১ দলীয় জোটে অবমূল্যায়নের কারণে আপনারা নির্বাচন থেকে সরে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী বলেন, ‘হ্যাঁ অবশ্যই আমরা অবমূল্যায়নের কারণে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছি। আমি মনে করি একটি দলই আছে যেটি হচ্ছে রিকশা মার্কা এবং আরেকটি হচ্ছে জামায়াত। এ ছাড়া বাকি সব হচ্ছে জামায়াতের ‘বি’ টিম। কারণ তারা জানে যেকোনো সময় তাদের নিবন্ধন বাতিল হতে পারে বা বিভিন্ন সমস্যায় পড়তে পারে। এজন্য এরকম ‘বি’ টিম তারা রেডি রাখে।

এটি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহী জানান, এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি তাদের জেলা খেলাফত আন্দোলন কমিটির সিদ্ধান্ত।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬