জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে: এমপি প্রার্থী কৃষ্ণ নন্দী

২৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ PM
সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী

সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী © সংগৃহীত

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয়—জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। কিন্তু আমি বলতে চাই, জামায়াত ক্ষমতায় আসলে এ দেশে জামাই আদরে রাখবে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

একটি দলের মহাসচিবকে উদ্দেশ্যে করে কৃষ্ণ নন্দী বলেন, তারা চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলাম কখনও টাকা দিয়ে ভোট কেনে না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামায়াত কখনও বিকাশে টাকা দেয় না ভোট কেনার জন্য। আপনারা হাটে–বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন- এটা ঠিক নয়। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।

 কৃষ্ণ নন্দী বলেন, টাকা দিয়ে মানুষ বিক্রি হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি তিনি হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানান।

জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬