নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২১ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চার সদস্যর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এই বৈঠকে বসেছেন। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি ও বিএনপির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশন সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া, ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যরিষ্টার রুহুল কু্দ্দুস কাজল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠকে উপস্থিত রয়েছেন।

প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬
পদ ২৯৫, ডাক বিভাগে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে যারা
  • ২৮ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতে চুলের যত্নে যে বিষয়গুলো মানা জরুরি
  • ২৮ নভেম্বর ২০২৬
বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো
  • ২৮ নভেম্বর ২০২৬