নাজিমউদ্দিন আলমকে চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য করল বিএনপি

০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ PM
নাজিমউদ্দিন আলম

নাজিমউদ্দিন আলম © সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। 

শুক্রবার (০৯ জানুয়ারী) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো দলটির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তত্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।

প্রসঙ্গত, নাজিমউদ্দিন আলম বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু এবার ওই আসনে আলমকে মনোনয়ন না দিয়ে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ধানের শীষের প্রার্থী করেছে বিএনপি।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬